ঘরের মেঝেতে ছোট ছেলের লাশ, রেললাইনে বাবার

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১২:৩০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১২:৩০:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে ঘরের মেঝেতে পড়ে আছে ছোটো ছেলের লাশ। অন্যদিকে রেলাইনে পড়ে আছে বাবার লাশ। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সোহেল হোসেন দর্জি (৫৫) ও তার ছেলে সাকিব হোসেন দর্জি (১৭)। সাকিব উত্তরা আনোয়ারা মডেল বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান দার্জিকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত সোহেল দর্জির ভায়রা হারুন অর রশিদ জানান, সোহেল দীর্ঘদিন যাবত দত্তপাড়া বনমালা এলাকায় টিনশেড বাড়ি করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। সোহেলের বড় ছেলে সোহান ফজর নামাজের আগে তার খালাকে ফোন করে বলে তার বাবা এবং ভাইকে কে যেনো মেরে ফেলেছে। এই খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে সাকিবের লাশ রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে এবং সোহেলের লাশ পার্শ্ববর্তী বনমালা রেললাইনে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী খবর দিলে পিতা-পুত্রের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা, সোহেল ও তার ছেলেকে নির্যাতনের পর হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাটি ঘটেছে রোববার ভোরে টঙ্গী দত্তপাড়া বনমালা প্রাইমারি স্কুল রোডে নিজ বাসায় । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]