দৌলতখানে সাইবের হাটের বড় হুজুরের জানাজা সম্পন্ন

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১১:১২:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১১:১২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভোলার দৌলতখানের সাইবের হাট কওমি মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মফিজুল ইসলাম বড় হুজুরের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ছিলেন প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইজ্জাতুল ইসলাম চরখলিফা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুরের ছেলে।

রোববার (২৬ এপ্রিল) সকালে দৌলতখান কেন্দ্রীয় ঈদগা মাঠে হাজার হাজার আলেম ওলামা, আলেম ও সাধারণ মুসল্লিরা জানাজায় অংশ নেন।

শনিবার (২৫ এপ্রিল) দৌলতখান পৌরসভার ৯ নং ওয়ার্ডে তার প্রতিষ্ঠিত সাইবের হাট কওমি মাদ্রাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিশিষ্ট আলেমেদ্বীন এলাকার সর্বস্তরের মানুষের শ্রদ্ধেয় ব্যক্তি অতি সাদামাটা জীবনের অধিকারী বড় হুজুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এমপির শোক

সাইবের হাটের বড় হুজুরের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা ২ আসনের বিএনপি দলীয় এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

উপজেলা বিএনপির শোক

দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।

ওলামা দলের শোক

পৃথক এক বিবৃতিতে উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাম বিন ইসমাইল ও উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা ঐক্য পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]