সীমান্তে মাদক সেবন শেষে ফেরার পথে আটক ৮

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৯:৩৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৯:৩৫:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারত সীমান্ত এলাকা থেকে মাদক সেবন শেষে ফেরার পথে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে কুমিল্লা–বাগড়া সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা ইমন সাহা (২৫), জয় চন্দ্র শীল (২৫), লিটন চক্রবর্তী (৪০), আল আমিন (২৫), রায়হান কবির রাব্বি (৩৩), মো. ইউসুফ (৩০), রাকিব (২৩) এবং তাসরিফ হাসান লিয়ান (২৩)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রাথমিক তদন্তে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হয়।

পরে গ্রেপ্তারকৃতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার মাধ্যমে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ওসি মো. লুৎফুর রহমান বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে। কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।” পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]