​গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানোর ইতিহাস ঢাকতে চাইছেন: অ্যাড. হেলাল

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৭:২৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৭:২৩:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, অন্যদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে একজন তার লন্ডনে পালিয়ে থাকার ইতিহাসকে ঢাকতে চাইছেন। জনগণকে এত বোকা ভাববেন না। তারা সবই বুঝে গেছে। আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি। ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি বক্ত্যবে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদূর্ভেোগ লাঘবের দাবিতে ২৫ এপ্রিল শনিবার বিকেলে নগরীর টাউনহল প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দুই মাসেই সরকারের ফ্যাসিবাদি চেহারা জনগণের সামনে প্রকাশ পেয়েছে। ঐক্যমত কমিশনে জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়ে ক্ষমতায় গিয়ে এখন প্রতারণা করতে চাইছে। তারা আইন আদালতকে কুক্ষিগত করে জুলুমকে বৈধতা দিতে চায়। জনগণ চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত। সময় থাকতে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করে জনদাবী মেনে নিন।

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, দুই মাস না যেতেই সরকার জাতিকে হতাশ করেছে। ফ্যাসিবাদি আমালের আইনগুলোকে পূণর্বহাল করা হচ্ছে। ক্যাম্পাস দখলের রাজনীতি শুরু হয়েছে। থানার মধ্যে ডাকসু নেতাদের ওপর আক্রমণ হয়েছে। এসব ফ্যাসিবাদি আচরণ জনগণ কোনভাবেই মেনে নেবেনা। ছাত্রশিবির এদেশের ছাত্র সমাজের আস্থার ঠিকানা, ছাত্রশিবিরকে একা ভাবার সুযোগ নেই। ছাত্রশিবিরের উপর আক্রমণ হলে এদেশের ছাত্র জনতা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ, এনসিপির বরিশাল জেলা আহবায়ক আবু সাঈদ মুসা, এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক, লেবারপার্টি মহানগর সভাপতি এসএম সোহেল মাহমুদ, এবি পার্টির সুমন তালুকদার সহ ১১দলীয় ঐক্যের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল টাউনহল থেকে শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]