আটকের ১২ ঘণ্টা পর স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে ছেড়ে দিলো পুলিশ

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৫:৫৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৫:৫৫:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লালদীঘি ময়দান এলাকায় চাঁদাবাজির অভিযোগে আটকের ১২ ঘণ্টা পর স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ বিএনপির দুই কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদেরকে শুক্রবার রাত ৩টার দিকে ছেড়ে দেওয়া হয়।

এরআগে, শুক্রবার বিকেল ৩টার দিকে কোতোয়ালী থানা এলাকায় ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা মেলাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়। মেলায় জোরপূর্বক টাকা তুলছিলো এ অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে। কোতোয়ালী থানার এসআই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।

এসআই আবুল হোসেন বলেন, আমি ডিউটিতে ছিলাম, হাতেনাতে ধরে ইনচার্জকে বুঝিয়ে দিই। বাকিটা ইনচার্জ বলবেন।

আটককৃতরা হলেন, দেওয়ান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফাহিম, একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. তুহিন, বিএনপির কর্মী তৌহিদ ও অনিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় দোকানভেদে ১,০০০–৩,০০০ টাকা করে ‘স্থানীয় মেলা ব্যবস্থাপনার নামে’ টাকা দাবি করেন তারা। এ নিয়ে কয়েকজন ব্যবসায়ী প্রতিবাদ করলে সেখানে হাতাহাতি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটকের পরপরই দোকানদারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ থাকলেও পরে সেই বক্তব্য গায়েব হয়ে যায়।

কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, যে দোকানদার অভিযোগ করেছিলেন, তিনি পরে আর কোনো অভিযোগ করেননি। তার বক্তব্য আমি ভিডিও করে রেখেছি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]