১৫ ঘণ্টা পর আবারো বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৩:৪১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৩:৪১:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পর বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।


এরআগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মিনিটে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ভেঙে গিয়ে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে পড়ে। এরপর ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে আসে। তবে উৎপাদন শুরুর মাত্র ১৫ ঘণ্টার মাথায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবারো বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।


এদিকে, কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের ৮টি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

 
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ করা হয়েছে। বয়লারের স্টিম ঠান্ডা হতে সময় লাগবে এবং পুরো মেরামত কাজ সম্পন্ন করতে প্রায় ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]