​দারুসসালাম মাদানীয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৩:০৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৩:০৯:৪০ অপরাহ্ন

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী দারুসসালাম মাদানীয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে মাদরাসার হলরুমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা ক্বারী মোহাম্মদ রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম।

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মেহেদী হাসান, মোঃ ফরিদ উদ্দিন, মাওলানা আবদুর রশিদ এবং মাওলানা মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানের শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]