বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি'র সিরাজগঞ্জ জেলা শাখার আলোচনাসভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০২:৪৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০২:৪৫:৪৪ অপরাহ্ন
 
মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
 
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিরাজগঞ্জ জেলা  শাখা কমিটির পরিচিত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শিয়ালকোল আদর্শ নার্সিং কলেজ হল রুমে জেলা শাখার সভাপতি এমডি মহসীন আলম এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সঞ্চালনায় উক্ত পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ডা: মো: সবুজ আলী।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির জয়েন সেক্রেটারি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আব্দুস সালাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, আদর্শ কলেজ অব নার্সিং এর ব্যবস্থাপনা পরিচালক এনামুল কবির খান,সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জিন্নাহ,সহ-সাধারণ সম্পাদক আখতার হোসেন হিরন,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম,মহিলা সম্পাদিকা আফরোজা সুলতানা রিনা-সহ সিরাজগঞ্জ জেলা  শাখার পল্লী চিকিৎসক নেতৃবৃন্দ। এসময় সবাই ঐক্য বদ্ধ হয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উন্নয়নে এক যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]