মেঘনায় হত্যা ও অপহরণ মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১০:৫০:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১০:৫০:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মেঘনা উপজেলায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। গুরুতর অপরাধের পরও অধিকাংশ আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামে শাহজালাল ওরফে সাব্বির হত্যার ঘটনায় এখনো সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

এ মামলার এজাহারভুক্ত আসামি নাঈমের বাবা বাবুল মিয়াকে (৪৫) গ্রেপ্তাার হলে আদালতের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পান।
তবে প্রধান আসামিসহ অন্যান্যরা এখনো পলাতক রয়েছে।

আসামিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বেলা ১১টার দিকে মেঘনা থানার সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অনেক আসামি মেঘনার বাইরে পালিয়ে গেছে। ফলে গ্রেপ্তারে কিছুটা বিলম্ব হচ্ছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]