কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১০:১৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১০:১৪:৪৯ অপরাহ্ন
 
 
কাউখালী প্রতিনিধি।
 
 পিরোজপুরের কাউখালী থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীর সহযোগীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল কাঠালিয়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে উপজেলার আস্পদ্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ আল-আমিন (৩৮)কে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ ৫পিচ  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সহায়তাকারী কচুয়াকাটি গ্রামের অস্থায়ী নিবাসী মোহাম্মদ সজল (৫০)কে গ্রেফতার করা হয়।
 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন সংবাদমাধ্যমকে জানান,
"মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই সাফল্য পেয়েছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের এই তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]