​‎শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয়

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৯:২৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৯:২৪:০৯ অপরাহ্ন
‎
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেইজে যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
‎
‎পিবিআই সূত্রে জানা যায়, (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।
‎
‎খবর পেয়ে পিবিআই, হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে এবং মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এনআইডি ডাটাবেইজে যাচাই-বাছাই করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
‎
‎শনাক্ত হওয়া ব্যক্তির নাম মো. রাছেল মোল্লা (৩৯)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হয়েছে পিবিআই।
‎
‎বর্তমানে মরদেহটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]