রাজধানীর বংশাল ও লালবাগ থানা এলাকা হতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ০২ (দুই) জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৬:২৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৬:২৯:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক​

রাজধানীর বংশাল ও লালবাগ থানা এলাকা হতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ০২ (দুই) জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১০

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ও একটি মামলায় ওয়রেন্টভুক্ত আসামি মো: আনোয়ার হোসেন আমু (৪৭) এবং অপর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোছা: আজুফা বেগম (৩৭)’কে যথাক্রমে ডিএমপি, ঢাকার বংশাল ও লালবাগ থানা এলাকা হতে গ্রেফতার করেছে|

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৩/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২১.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার বংশাল থানার একটি রেস্টুরেন্টের সামনে থেকে ডিএমপি, ঢাকার সুত্রাপুর থানার মামলা নং- ৯(০৬)১৬, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) মোতাবেক ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: আনোয়ার হোসেন আমু (৪৭), পিতা-মৃত ইউসুফ আলী ˆসয়াল, গ্রাম-দক্ষিণ সালধ, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর’কে গ্রেফতার করে| গ্রেফতারকৃত মো: আনোয়ার হোসেন আমু (৪৭) ডিএমপি, ঢাকার ওয়ারী থানার মামলা নং- ১১(১২)১৮ এর গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী| একই দিনে ডিএমপি, ঢাকার লালবাগ থানার আজিমপুর আমতলা এলাকা হতে উক্ত ডিএমপি, ঢাকার ওয়ারী থানার মামলা নং- ১১(১২)১৮ এর গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত পলাতক অপর আসামী মোছা: আজুফা বেগম (৩৭), ¯^ামী-মো: আমু ˆসয়াল, গ্রাম-দক্ষিণ সালধ, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর’কেও গ্রেফতার করা হয়|

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় ¯^ীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল| গ্রেফতারকৃত আসামিদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]