নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রমনা এলাকা থেকে একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতের নাম হলো মো. সুমন হাওলাদার (২৪)।
বুধবার রাত আনুমানিক ১০ টা ৫০ মিনিটে গোয়েন্দা মতিঝিল বিভাগ রমনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রমনা থানাধীন রমনা শপিং কমপ্লেক্স এলাকা হতে চোরাই একটি সিএনজিসহ প্রতারক চক্রের সক্রিয় সদস্য সুমন হাওলাদারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।