সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৪:০০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৪:০০:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার সেখানে পবিত্র জুমার নামাজ শেষে দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে দলটির শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতার পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় চীফ হুইপ, ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

এর আগে সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়া শুরু করেন। তারা সেখানেই পবিত্র জুমার নামাজ আদায় করেন। বিকেল পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]