অনলাইনে প্রেম, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৩:৪৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৩:৪৪:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন এক যুবক। দীর্ঘ এক বছরের অনলাইন সম্পর্কের পরিণয় টানতে বাংলাদেশি তরুণী তাসলিমা খাতুনের (১৯) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৪ বছরের চীনা যুবক চেন বাও মিং।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা।

পারিবারিক সূত্রে জানা গেছে, চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে চেন বাও মিংয়ের সাথে পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দীর্ঘ এক বছর অনলাইনে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। পরিবারের সম্মতি নিয়েই সোমবার (২০ এপ্রিল) তিনি বাংলাদেশে পৌঁছান। এরপর উভয় পরিবারের উপস্থিতিতে কুষ্টিয়া আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন।

বিদেশি জামাই আসার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার তাসলিমার বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়। আশপাশের গ্রাম থেকেও শত শত মানুষ চীনা জামাইকে দেখতে আসছেন। এলাকাবাসীর মধ্যে এই বিয়ে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল লক্ষ্য করা গেছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে তাসলিমা খাতুন বলেন, উভয় পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি এই বিয়েতে অত্যন্ত খুশি।

চীনা যুবক চেন বাও মিং জানান, পারিবারিক অবস্থা যা-ই হোক, আমি তাসলিমাকে ভালোবাসি। তার পরিবার খুবই দয়ালু ও বন্ধুসুলভ, তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুব দ্রুতই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আমার স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]