​পঞ্চগড়ে বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০১:৩৫:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০১:৩৫:৪০ পূর্বাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই জাহিদ, এএসআই আরিফুল ইসলাম, এএসআই শরিফুল ইসলাম, কনস্টেবল রাসেল ও কনস্টেবল দীপু অংশ নেন।

অভিযানের এক পর্যায়ে ৮ নং ইউনিয়নের ধাক্কামারা এলাকার খোলাপাড়া খানপুকুর গ্রামস্থ কেন্দ্রীয় কবরস্থান মোড়ে পাকা রাস্তার উপর থেকে মোঃ স্বপন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি তেতুলিয়া উপজেলার রৌশনপুর এলাকার বাসিন্দা।
পরে তার কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]