র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজস্থলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০১:১৪:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০১:১৪:৫২ পূর্বাহ্ন
 
 
 
মোঃ আইয়ুব চৌধুরী
রাজস্থলী (রাঙ্গামাটি):

 
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
 
 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
 
 
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার এসআই জয়নাল আবেদিন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. নাজিম উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু।
 
 
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. নোমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও নার্সরা।
 
 
আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। তারা প্রোটিন, ভিটামিনসহ বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ, সচেতন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]