দুটি পৃথক অভিযানে রাজধানীর ডেমরা ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড এবং ম্যাগাজিন ও গুলি সহ বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১০:৫৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১০:৫৭:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক​



দুটি পৃথক অভিযানে রাজধানীর ডেমরা ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড এবং ম্যাগাজিন ও গুলি সহ বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১০

 রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে| অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দা ভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে| আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে|

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল ২২/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় নিয়মিত ডিউটি করাকালীন ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন ডেমরা ঘাট সংলগ্ন এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০২ (দুই) টি গ্রেনেড উদ্ধার করে| অপর একটি অভিযানে অদ্য ২৩/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকা হতে একটি ম্যাগাজিন ও ০৪ (চার) রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে| উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|

এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট| জননিরাপত্তা ও রাষ্ট্রীয় ¯^ার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে| র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]