​বোয়ালখালী থানায় অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এর বিদায় সম্বর্ধনা

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১০:০৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১০:০৯:০৭ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা 

পুলিশ হেডকোয়ার্টারে বদলীজনিত কারণে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ, পিপিএম-কে বোয়ালখালী থানার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে থানার ওসি কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা নোমান আহমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর পেশাদারিত্ব, সততা ও দায়িত্বনিষ্ঠার প্রশংসা করেন।

বিদায়ী বক্তব্যে নোমান আহমদ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার মঙ্গল কামনা করেন। পরে তিনি সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]