​কেন্দুয়ায় সংঘর্ষে নিহত গৃহবধূর তিন শিশুর পাশে ইউএনও রিফাতুল ইসলাম

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৮:২৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৮:২৮:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত গৃহবধূ সোমা আক্তারের রেখে যাওয়া তিন অবুঝ শিশুর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) দুপুরের দিকে তিনি শিশুদের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোমা আক্তার (৩০) নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। নিহত সোমা আক্তার আমতলা কোনাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

তার মৃত্যুর পর তিনটি শিশু অসহায় অবস্থায় পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের করুণ অবস্থার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এরপর ইউএনও রিফাতুল ইসলাম শিশুদের বাড়িতে গিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে তিনি পরিবারটির খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও রিফাতুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধে এক মায়ের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক। তার রেখে যাওয়া ছোট ছোট তিনটি শিশুকে দেখে যে কারও মায়া লাগবে। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককেও জানানো হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]