শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১২:৫৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:৫৩:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্টম্যান।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, এ দেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকারও প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরো বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরো বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

বৈঠকে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠককালে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস ও হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]