ওসমানীনগরে প্রথম দিনে অনুপস্থিত ১৪ শিক্ষার্থী,

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৪:১৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৪:১৭:০৭ অপরাহ্ন
 

সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার ::


চলমান এসএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধিনে ওসমানীনগর উপজেলায় ৬টি কেন্দ্রে  প্রথম দিন শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। তবে, প্রথম দিনে ১৪জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৬টি কেন্দ্রে মোট ১হাজার ৮শ ৪৬ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করার কথা থাকলেও প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষায় উপস্থিত ছিলেন, ১হাজার ৮শ ৩২ জন। ১৪ জন পরিক্ষার্থী বাংলা প্রথম পত্র পরিক্ষায় উপস্থিত হননি। 
 
৬টি কেন্দ্রের মধ্যে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে ২শ ও কারিগরি বিভাগে আরো ৩৪ জন পরিক্ষার্থীর মধ্যে সবাই উপস্থিত ছিলেন। সাদিপুর আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৮১ জন পরিক্ষার্থীর মধ্যে ১জন অনুপস্থিত ছিলেন। মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে ৩শ ৯৪ জন পরিক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত। সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে ২শ ৮৩ জন পরিক্ষার্থীর মধ্যে ২জন অনুপস্থিত ছিলেন। খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৫০ জন পরিক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত ও হরযরত শাহজালাল(র:) ফাজিল মাদরাসায় দাখিল পরিক্ষার্থী ৫শ ৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৪শ ৯৭জন। সব মিলিয়ে ৬টি কেন্দ্রে ১৪ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 
 
এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান আহম্মদ। 
 
পরিক্ষা চলাকালে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিংসহ পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]