ক্যান্সারের সাথে লড়াই করা বলাইয়ের শেষ সম্বল চুরি: পাশে দাঁড়ানোর মানবিক আবেদন

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:১৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:১৮:০০ অপরাহ্ন
 

সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার :


: বালাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের এক অসহায় পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। একদিকে গলায় ক্যান্সারের মতো মরণব্যাধির সাথে লড়াই, অন্যদিকে আয়ের একমাত্র উৎস গাভীটি হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন চা বিক্রেতা বলাই দেবনাথ।
 
জানা গেছে, গত ১০ এপ্রিল বালাগঞ্জ ইউনিয়ন অফিসের সামনে থেকে বলাই দেবনাথের একমাত্র গাভীটি চুরি হয়ে যায়। দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত বলাই অভাবের সংসারে ছোট একটি চায়ের দোকান চালাতেন। শারীরিক অবস্থার অবনতি হলে সেটিও বন্ধ করে দিতে হয়। বর্তমানে এই গাভীটির দুধ বিক্রি করেই পরিবারের আহার জুটত। একমাত্র সম্বলটি হারিয়ে তিনি এখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন।
 
বলাই দেবনাথের এই চরম সংকটে তাঁর পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক আবেদন জানিয়েছেন বালাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন। তিনি বলেন,
 
"এই মানুষটির একমাত্র সম্বল ছিল তার এই গাভীটি। সে গলার ক্যান্সারে আক্রান্ত। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাকে একটি গাভী কিনে দেন বা আর্থিক সাহায্য করেন, তবে এই মানুষটি বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে।"
 
বলাই দেবনাথের চিকিৎসা ও সংসার চালানোর পথ সচল করতে সমাজের বিত্তবান, সমাজকর্মী ও প্রবাসীদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আপনার সামান্য অবদান হয়তো একজন ক্যান্সার আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]