সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে ট্রাম্পের আক্রমণ অব্যাহত

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১১:৫০:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১১:৫০:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান নিয়ে একের পর এক পোস্ট অব্যাহত রেখেছেন। তার মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া সর্বশেষ পোস্টে তিনি দাবি করেছেন, “ইরান আর্থিকভাবে ধসে পড়ছে।”

ট্রাম্প লিখেছেন, “তারা দ্রুত হরমুজ প্রণালী খুলে দিতে চায়।” তিনি আরও দাবি করেন, ইরান “নগদের জন্য চরমভাবে সংকটে রয়েছে” এবং “প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার হারাচ্ছে।” খবর আল জাজিরার।

তার পোস্টে তিনি আরও বলেন, ইরানের “সেনাবাহিনী ও পুলিশ বেতন না পাওয়ায় অভিযোগ করছে” এবং পরিস্থিতি এতটাই খারাপ যে “SOS” সংকেত দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এই দাবিগুলোর পক্ষে কোনো স্বাধীন যাচাইযোগ্য তথ্য তিনি দেননি, এবং ইরান সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]