ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা নিয়ে যা বলছে ইরান

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:৫০:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৫০:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের এক উপদেষ্টা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অর্থহীন। ট্রাম্পের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ইরানের ওপর কোনো শর্ত আরোপ করতে পারে না ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র যুদ্ধে পরাজিত হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘চলমান উত্তেজনার মধ্যে ‘পরাজিত পক্ষ শর্ত চাপিয়ে দিতে পারে না’।

মার্কিন নৌ অবরোধ এবং স্থবির আলোচনা নিয়ে বিরোধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্যটি করলেন। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, অব্যাহত চাপ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে।
 
এরআগে মঙ্গলবার মধ্যরাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘যেহেতু ইরান সরকার গুরুতরভাবে বিভক্ত, তাই তেহরানের তরফ থেকে একটি সমন্বিত প্রস্তাব না আসা পর্যন্ত আমাদেরকে ইরানের ওপর হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]