ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:০৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:০৩:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজের লেডিস কমন রুম থেকে মনিকা আক্তার মিতু নামে এক ভুয়া শিক্ষার্থী আটক করে পুলিশে দিয়েছে কলেজ প্রশাসন।

 
মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের পুরাতন ভবনের নিচ তলায় লেডিস কমন রুমে অ্যাপ্রোন পরিহিত অবস্থায় চলাফেরা করার সময়, অন্যান্য শিক্ষার্থীদের চোখে পড়ে। তার সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা বুঝতে পারেন যে, তিনি শিক্ষার্থী নন। তার আইডি কার্ড দেখে তারা নিশ্চিত হন, ওই তরুণী এই কলেজের কেউ নন। পরে তাকে আটক করে কলেজ প্রশাসনের কাছে সোর্পদ করলে কলেজ প্রশাসন যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে ওই তরুণীকে শাহবাগ থানায় সোপর্দ করেন।


তরুণী জানান, সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার মমিন আলীর মেয়ে। বর্তমানে নবাবগঞ্জে থাকে। তবে কি কারনে, কেন সে এইরকম মিথ্যার আশ্রয় নিয়ে ঢাকা মেডিকেল কলেজে এসেছিলো, সে ব্যাপারে কিছুই বলেনি। তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]