​বরিশাল শিক্ষাবোর্ডে অধিনে এবছর মোট পরীক্ষার্থী ৮১ হাজার ৮৩১জন

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৭:৫৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৭:৫৮:১১ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক;

সারা দেশের সাথে একযোগে মঙ্গলবার (২১ এপ্রিল) বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। যথারীতি সকাল দশটা থেকে টানা তিন ঘন্টা অথাৎ দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। বরিশাল শিক্ষাবোর্ডে অধিনে এবছর মোট পরীক্ষার্থী ৮১ হাজার ৮৩১জন।

পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৬২ হাজার ৯ জন এবং অনিয়মিত ২১৬ জন। এদিকে পরীক্ষার প্রস্তুতি থাকলেও কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় তীব্র অভিযোগ অভিভাবকদের।

 নিরাপত্তার নামে কোমলমতি শিশুদের শরীর তল্লাশি করা ও কড়া নিয়মের কারণে পরীক্ষার বিষয় নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা।।পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোনসহ যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]