​বুড়িচংয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৫৪ জন

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৭:০১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৭:০১:২৫ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং  প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচং উপজেলায় সারা দেশের ন্যায় শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় বুড়িচং উপজেলা থেকে মোট ৩ হাজার ৮১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিলেন। এর মধ্যে প্রথম দিনে ৩ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন। তবে বিভিন্ন কারণে ৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলার ছয়টি স্কুল, তিনটি মাদ্রাসা ও একটি কারিগরি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ছিল।

প্রথম দিনে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]