সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৪:২০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৪:২০:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেলওয়ের এক মেইটের (রেলওয়ের নিম্নপদস্থ সুপারভাইজার) মৃত্যু হয়েছে। মঙ্গলবারর সকাল ১১টার দিকে মেইন লাইনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-এক চট্টগ্রামের আওতাধীন চট্টগ্রাম মেইন লাইনে কর্মরত ছিলেন।

রেলওয়ে সূত্র জানায়, রফিকুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন। সেই সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে সীতাকুণ্ড এলাকায় রেললাইনে কাজ করার সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই রেলকর্মী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, রফিকুল ইসলামের মৃত্যু রেলওয়ে পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]