রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৩:৫৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৩:৫৬:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান (২৩)। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় যুদ্ধের ময়দানে। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। সপ্তাহখানেক আগে মারা গেলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।

মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা ও মসুদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মুহিবুর এইচএসসি ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে কোনো কারণে তার ভিসা বাতিল হয়ে গেলে তিনি দিশেহারা হয়ে পড়েন এবং এক দালালের খপ্পরে পড়েন। দালালরা তাকে প্ররোচনা দেয় যে, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে ভালো বেতন পাওয়া যাবে এবং যুদ্ধ শেষে মিলবে রাশিয়ার নাগরিকত্ব।

সেই প্রলোভনের ফাদে পা দিয়ে মুহিবুর রাশিয়ায় পাড়ি জমান। যে ছেলের হাতে উচ্চশিক্ষার জন্য কলম থাকার কথা ছিল, পরিস্থিতির শিকার হয়ে তার হাতে উঠে আসে মরণাস্ত্র।

দীর্ঘ প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হয় সম্মুখ যুদ্ধে। দীর্ঘদিন রাশিয়ার হয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। রাশিয়ান সৈনিকদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে পরিবারটি প্রথম মৃত্যুর খবর পায়।

মুহিবুর একটি বাংকারের ভেতরে অবস্থান করছিলেন, কিন্তু ইউক্রেনীয় ড্রোন হামলায় বাংকারটি বিধ্বস্ত হলে তিনি মারা যান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]