র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি ‘রাহিম মিয়া’ গ্রেফতার

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০২:৩৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০২:৩৫:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র

পলাতক আসামি ‘রাহিম মিয়া’ গ্রেফতার
| র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,
হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ
বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন
ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের
জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে
যা”েছ|

| ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৌলভীবাজার জেলার সদর থানাধীন
মির্জাপুর এলাকার বাসিন্দা| বিবাদী রাহিম মিয়ার বাড়ি ও ভিকটিমের বাড়ি পাশাপাশি
হওয়ায় সে প্রায় সময় ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করত| একপর্যায়ে তাদের মধ্যে
প্রেমের সম্পর্ক গড়ে উঠে| ঘটনার দিন গত ০২/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ভোর
০৫.০০ ঘটিকার সময় বিবাদী ভিকটিমের ঘরে প্রবেশ করে তার ই”ছার বিরুদ্ধে ধর্ষণ করে|
আনুমানিক ভোর ০৫.২০ ঘটিকার সময় ভিকটিমের ভাই ভিকটিমের ঘরে মানুষের শব্দ শুনে
তার ঘরে গিয়ে বিবাদীকে দেখতে পেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে
আটক করেন| অতঃপর বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হওয়ার কথা বলে বিবাদীকে তার
পরিবারের লোকজন নিয়ে যান| পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায়
ভিকটিমের ভাই মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন| এরই
প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে
এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে|


 এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল,
মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত ২০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক
সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকায়
অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-২১ তারিখ- ১১/০৩/২০২৬
খ্রি. ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১); এর মূলে
মৌলভীবাজারে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম
হয়| গ্রেফতারক...ত আসামি- রাহিম মিয়া (২৩), পিতা- শফিক মিয়া, সাং-
রঘুনন্দনপুর, থানা ও জেলা- মৌলভীবাজার|

পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে মৌলভীবাজার
সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক
রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]