নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী তিন দিন আমদানি-রপ্তানির পাশাপাশি ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে সব ধরণের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা শ্রী সানডিপ কুমার ঘোষের স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের পারাপার বা আগমন-বহির্গমন কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।