লুটপাটের পর পীর হত্যার করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:০৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:০৮:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লুটপাটের পর পীর হত্যার করছে যুদ্ধাপরাধীচক্র ও তাদের সমর্থকগোষ্ঠি। এরা বাংলাদেশ বিরোধী-ধর্ম বিরোধী-মানবতা বিরোধী। এদেরকে বিএনপি সরকার আইনের আওতায় এনে বিচার না করলে সারাদেশে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলবে। ২০ এপ্রিল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মাজার-খানকায় হামলার প্রতিবাদ ও কুষ্টিয়ার পীর শামীম জাহাঙ্গীরসহ সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে উপরোক্ত কথা বলেন।


এসময় তিনি আরো বলেন, পীর-আউলিয়ার বাংলাদেশে আজ জেকে বসেছে ধর্ম বিরোধী কিন্তু ধর্মের লেবাসধারীরা। যারা দেশপ্রেম ঈমানের অঙ্গ বিশ্বাস করে না বলেই একাত্তরে বাংলাদেশের বিরোধীতা করেছিলো এবং ২০২৪ সালে এসে একাত্তরের বিরুদ্ধে একটা আন্দোলন দাঁড় করিয়ে নাম দিয়েছে ‘৩৬ জুলাই।’ তারা বলছে- ‘যেখানে জুলাই, সেখানে একাত্তরের দরকার নাই।’

এরাই পীরদেরকে হত্যা করছে, মাজার লুটপাট করছে, মানুষকে পুড়িয়ে মারছে আবার লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দিচ্ছে। সরকার যদি ধর্ম-মানবতা বিরোধীদের বিচার না করে; তাহলে সম্মিলিতভাবে ‘তৌহিদী জনতা’র আড়ালে লুকিয়ে থাকা ধর্ম-মানবতা-শিক্ষা-সভ্যতা বিরোধীদেরকে প্রতিহত করবে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা।


বাংলাদেশ তরিকত এ ইসলামের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য মুফতি আল্লামা আসাদুজ্জামান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সুফি আব্দুর রহমান খান, মাওলানা তৌহিদুল ইসলাম, মুফতি আইনুদ্দীন, আল্লামা সুলতান শাহ নক্সবন্দী, জাকির সওদাগর, আবুল কালাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]