কুড়িগ্রাম সদরে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে 'ফুয়েল কার্ড' চালু

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০১:০০:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০১:০০:৪৮ পূর্বাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম সদর উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
 
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে তেল বিতরণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির গত ১২ এপ্রিলের সভার সিদ্ধান্তের আলোকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম সদর উপজেলার সকল বৈধ যানবাহন মালিক ও চালকদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।
 
নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন কার্ড এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে আবেদনকারীরা অনলাইন থেকে স্বাক্ষরবিহীন ফুয়েল কার্ড ডাউনলোড করতে পারবেন।
 
প সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর গ্রহণ করতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অরবর্তীতে সেই কার্ডটি A4 সাইজের শক্ত কাগজে রঙিন প্রিন্ট করে কুড়িগ্রামফিসারের (ইউএনও) স্বাক্ষর ছাড়া কোনো ফুয়েল কার্ড বৈধ হিসেবে গণ্য হবে না।
 
এছাড়া, কার্ড জমা দেওয়ার সময় আবেদনকারীদের অনলাইনে দাখিলকৃত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।
 
ফুয়েল কার্ড সংগ্রহ ও স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থান হলো কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে এ কার্যক্রম পরিচালিত হবে।
 
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসমাইল হোসেন এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]