লালমনিরহাটের আদিতমারীতে র‌্যাব- ১৩ এর অভিযানে ২০০ বোতল এস্কাফ (ESkuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:৪৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:৪৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


লালমনিরহাটের আদিতমারীতে র‌্যাব- ১৩ এর অভিযানে ২০০ বোতল এস্কাফ (ESkuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।র‍্যাব-১৩ এর আওতাধীন এলাকাকে মাদকমুক্ত করতে  র‍্যাব-১৩, রংপুরের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, রংপুর সিপিএসসির একটি আভিযানিক দল  ১৯/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ০১ নং দুর্গাপুর ইউপির অন্তর্গত ০৪ নং ওয়ার্ডস্থ দীঘলটারী গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ শফিকুল ইসলামের বাড়ির সামনের বেগুন ক্ষেতের মাটির নিচে থেকে ২০০ বোতল এস্কাফ জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ  শফিকুল ইসলাম (৫৫), পিতা-আব্দুল হামিদ, মাতা-অজুবে বেগম, সাং-দীঘলটারী, ইউপি- দুর্গাপুর, থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]