​মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৬:০৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৬:০৪:৫৭ অপরাহ্ন

কে এম সোহেব জুয়েল ঃ


বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু (৪২) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এক ছাত্রদল নেতাসহ স্থানীয়রা। গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডে কাসেমাবাদ এলাকা থেকে রবিবার দিবাগত রাতে ওই ইয়াবা কারবারিকে আটক করা হয়।

সোমবার দুপুরে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম জানান, ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ ও হরিসেনা এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ি সিরাজুল ইসলাম চুন্নু। সেই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, মাদক কারবারিকে ধরার পরপরই তার পরিবারের সদস্যরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]