দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৫:৪৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৫:৪৯:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাত ৫ টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডে গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই এলাকার জেল কামালের ছেলে সুমনকে আটক করেছে।

আহতরা হলেন, ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তারা সকলেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, খুলনার জোড়াগেট গ্রীনল্যান্ড আবাসিক এলাকার একটি বাড়িতে ভোর রাত ৫ টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় তারা ওই তিনজনকে প্রথমে মারধর ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর আগে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেখান থেকে সুমন নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশ।

স্থানীয়রা আরো জানায়, হামলার ঘটনার সাথে ফারুক শিকদার ও জিম সাদী নামে দু’জন দুর্বৃত্ত জড়িত আছে। তারা একাধিক মামলার আসামি। তাদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ।

খুলনা থানার এসআই আব্দুস সাত্তার জানান, পুলিশ এ হামলার ঘটনায় সুমন নামে একজনকে আটক করেছে। হামলার সাথে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করছেন ভুক্তভোগীরা। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]