সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা খান

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৪:০৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৪:০৪:১৫ অপরাহ্ন

মশিউর রহমান রাসেলঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি জীবা আমিনা আল গাজী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

দলীয় সূত্র জানায়, গত ১৭ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। মনোনয়ন বোর্ডের সদস্যরা আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। এ প্রক্রিয়ায় অংশ নিতে নয়াপল্টনের কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদে এ ধরনের আসনের সংখ্যা ৫০টি।

এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবা আমিনা আল গাজী বিএনপির প্রার্থী হিসেবে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় নির্বাচনী প্রচারণাকালে তিনি একাধিক হামলার শিকার হন বলেও জানা যায়।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় জীবা আমিনা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও নেতাকর্মীদের পাশে থাকতে চান। পাশাপাশি সংসদে গেলে ঝালকাঠি এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]