পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০১:৪৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০১:৪৮:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় আবুল কাশেম (৫৫) নামে এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটানা ঘটেছে বলে জানা গেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আবুল কাশেম পটিয়া পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের আয়ুব আলীর ছেলে।

 
এ ঘটনায় তার আরও দুই ভাই আহত হয়েছেন।
তারা হলেন- আবুল কালাম ও আবুল মুছা । বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুজনের মধ্যে আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।


এ ঘটনায় গত রোববার পটিয়া থানায় মোহাম্মদ ইকবালকে প্রধান আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। তবে অভিযুক্ত মো. ইকবাল এখনো ধরাছোঁয়ার বাইরে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম পটিয়া পৌরসদরের স্টেশন রোড এলাকায় সুপারির ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের ছিপাতলি এলাকায়। পাশের প্রতিবেশীদের সঙ্গে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]