আলোচনা চালিয়ে যাবে ইরান, তবে মানতে হবে ‘রেড লাইন’

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১১:০৮:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১১:০৮:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি জানিয়েছেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে তা কোনোভাবেই “যেকোনো মূল্যে” নয়।

সাবেক আইআরজিসি কমান্ডার আজিজি বলেন, আলোচনায় বসা মানে এই নয় যে ইরান অপর পক্ষের সব শর্ত বা পদ্ধতি মেনে নেবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কিছু ‘রেড লাইন’ নির্ধারণ করেছে এবং সেগুলো অবশ্যই সম্মান করতে হবে। খবর আল জাজিরার।

ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকে ইরান প্রতিনিধি দল পাঠাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন, বিষয়টি নির্ভর করছে তেহরান ইতিবাচক সংকেত পায় কি না তার ওপর।

তার ভাষায়, “আমরা কখনোই আলোচনার মূলনীতিকে ভয় পাইনি। আজ বা আগামীকাল, আরও মূল্যায়নের পর আমরা ইতিবাচক সম্ভাবনা দেখতে পারি—যদি মার্কিন আলোচক দল এবং তাদের কাছে পৌঁছানো ইরানের বার্তা ইতিবাচক প্রতিক্রিয়া দেয়।”

বর্তমান পরিস্থিতিতে ইরান আলোচনায় আগ্রহী হলেও নিজেদের শর্তে অটল থাকার বার্তাই দিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]