পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৫:০৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৫:০৩:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নাজিরপুরে ডাকাতি করতে গিয়ে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম দুলাল। তার বাড়ি বরিশালের হিজলা উপজেলায় বলে জানা গেছে।

উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের নাজমুল হাসান নামের এক কলেজ শিক্ষকের বাড়িতে শনিবার দিবাগত রাতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ওই ডাকাত নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কলারদোয়ানিয়া গ্রামের অ্যাডভোকেট রিয়াজ ফয়সাল জানিয়েছেন, শনিবার দিবাগত মধ্যরাতে ৮ সদস্যের একটি ডাকাত দল নাজমুলের বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। এক পর্যায়ে ডাকাত দুলাল ধারালো অস্ত্র দিয়ে নাজমুল ও তার ছেলে মিশকাতকে কুপিয়ে আহত করলে নাজমুলও ওই ডাকাতকে পাল্টা আঘাত করে। এ সময় নাজমুলের স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বাড়িটি ঘিরে ফেলে। তখন ফাঁকা গুলি করে অন্য ডাকাতরা পালাতে সক্ষম হলেও দুলালকে গণপিটুনি দেয়া হয়। এঘটনায় তিনি মারা যান।

ওসি তরিকুল জানিয়েছেন, গুরুতর আহত নাজমুল ও তার ছেলে মিশকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]