চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৩:৩৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৩:৩৮:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের শক্তিশালী করতে বিকল্প দল এখন বাংলাদেশে নেই। তাই বিকল্প শক্তি আমাদের গড়ে তুলতে হবে। আমরা যেভাবে দেশটা চেয়েছিলাম সেভাবে হয়নি।

রোববার দুপুরে বাংলামোটর দলটির পার্টি অফিসে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদানসহ সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের রায় গণভোটকে অস্বীকার করা করা হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস যেভাবে সারা দেশে ছেয়ে যাচ্ছে, এজন্য আমাদের একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশটা আগের বন্দোবস্তে যেতে দিতে পারি না। দেশের সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। এই নির্বাচনের মধ্যদিয়ে আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে।

তিনি বলেন, আমরা দেশের ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। এজন্য তরুণদের শক্তি বাড়াতে ঐক্যবদ্ধ হয়েছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]