৩৫ বছর আগের সমীক্ষায় তিস্তা সেচ প্রকল্পের সংস্কার

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১২:৪৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১২:৪৯:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে তিস্তা সেচ খাল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হওয়ায় শতাধিক পরিবার ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। প্রায় ৩৫ বছর আগের সমীক্ষার ভিত্তিতে ১ হাজার ৪৫২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পকে ঘিরে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

 
জানা গেছে,
২০২২ সালে দ্বিতীয় ধাপে শুরু হওয়া এই প্রকল্পের মূল সমীক্ষা করা হয়েছিল প্রায় ৩৫ বছর আগে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিস্তা সেচ প্রকল্পের কার্যকারিতা অনেকটাই কমে গেছে। ২০১৬ সালে ৮৪ হাজার ৩৭৮ হেক্টর জমিতে সেচের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে তা নেমে আসে প্রায় ১০ হাজার হেক্টরে। সর্বশেষ ২০২৬ সালে সেচের আওতা দাঁড়িয়েছে প্রায় ৫৭ হাজার হেক্টরে, যা এখনো লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।


সরেজমিনে ব্রহ্মোত্তরপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের দুই পাশ দিয়ে ক্যানেল সম্প্রসারণের কাজ চলছে। কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এসব বসতি এখন উচ্ছেদের মুখে পড়েছে। তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ নির্মাণের জন্য ইতোমধ্যে সীমানা নির্ধারণ করে বাড়িঘর সরানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]