​বুড়িচংয়ে লোডশেডিংয়ে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা,রাতে পড়াশোনায় চরম ভোগান্তি

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:৩৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১১:৩৩:৫২ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছে আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত কয়েকদিন ধরে দিনে-রাতে বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। রাতের সময় লোডশেডিংয়ের মাত্রা বেশি থাকায় পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছে।


একজন পরীক্ষার্থী বলেন, “রাতে বারবার বিদ্যুৎ চলে যায়, ঠিকমতো পড়তে পারি না। সামনে পরীক্ষা, খুব টেনশনে আছি।”
অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে মোমবাতি বা চার্জলাইট ব্যবহার করে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে দীর্ঘ সময় ধরে এভাবে পড়া সম্ভব হচ্ছে না, ফলে তাদের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে অভিভাবকরাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একজন অভিভাবক বলেন, “পরীক্ষার আগে এই লোডশেডিং খুবই কষ্টদায়ক। আমরা চাই অন্তত এই সময়টাতে বিদ্যুৎ ঠিক রাখা হোক।”


এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। অন্যথায় এর প্রভাব পড়তে পারে শিক্ষার্থীদের ফলাফলের ওপর।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]