​বীরগঞ্জে ট্রাকচাপায় কারিতাস কর্মকর্তার মৃত্যু

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:১৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১১:১৮:২৪ অপরাহ্ন

মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরশহরের জ্যোৎস্না ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় রিপন কুমার সরকার (৩০) নামে কারিতাস এনজিওর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন কুমার সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুমারিয়ারপাড়া গ্রামের বাসিন্দা এবং শ্যামল চন্দ্র সরকারের ছেলে। তিনি কারিতাস এনজিওর বীরগঞ্জ উপজেলা জোনে ফিল্ড ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঋণের টাকা উত্তোলন শেষে সাইকেলযোগে অফিসে ফেরার পথে মহাসড়কে চুয়াডাঙ্গা-ট-১১-০৫৯৪ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মরদেহ উদ্ধার করে। উদ্ধারকাজ শেষে মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পরপরই বীরগঞ্জ থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দশমাইল হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে এ ধরনের দুর্ঘটনা রোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]