​কচ্ছপিয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম'র বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে পক্ষে কৃষক সমাবেশ

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৪৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৪৫:১১ অপরাহ্ন

হেলাল উদ্দীন (মিঞাজী)
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান ) প্রতিনিধিঃ


কক্সবাজার রামু - কচ্ছপিয়া
উপসহকারী কর্মকর্তা জহিরুল ই
সলামের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
  
শনিবার (১৮ ই এপ্রিল ) সকাল নয় ঘটিকার সময় রামু উপজেলার কৃষি উর্বর ইউনিয়ন নামে খ্যাত কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে কৃষি অফিসার জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অযথা মিথ্যা অপপ্রচার প্রকাশের জেরে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে কচ্ছপিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে কৃষক রা এসে কৃষক সমাবেশে অংশ গ্রহণ করে বিশাল এক কৃষক সমাবেশে পরিণত হয়।সমাবেশে বিভিন্ন কৃষক কৃষি অফিসার জহিরুল ইসলাম সন্মধ্যে তাদের মতামত ব্যক্ত করেন।

৫ নং ওয়ার্ডের কৃষক নুর হোসাইন, মো,আবু,মো,আমান উল্লাহ তারা জানান উপসহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম একজন সৎ যোগ্য ও পরিশ্রমি অফিসার তিনি আমাদের কে মাঠে স্ব শরীরে  গিয়ে বীজ বপন, সার প্রয়োগ, কীটনাশক ব্যবহার  রোগ বালাই দমন ওলাভ জনক বিভিন্ন ফসল চাষে ধারণা দেন।তার পরামর্শে আজকে আমরা অনেক লাভবান। ৩ নং ওয়ার্ডের কৃষক আবুল ফজল, মো,আবু সাঈদ ৮ নং ওয়ার্ডের মো, ইব্রাহিম, মোস্তফা, এবং বিভিন্ন ওয়ার্ডের কৃষকরা তাদের মতামত ব্যক্ত করেন। কৃষক রা জানান এমন কৃষি বান্ধব অফিসার আমাদের জন্য আনন্দের।

 কৃষক রা জানান কৃষি অফিসার জহিরুল ইসলাম আমাদেরকে নতুন নতুন ফসলের চাষ করাচ্ছেন আমরা ভালো লাভবান হচ্ছি।এ বিষয়ে জানতে চাইলে কৃষি অফিসার জহিরুল ইসলাম বলেন কিছু কিছু লোক আমার কাছে অনৈতিক সুবিধা চায় যা আমি দিতে পারি না এ জন্য তারা আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। এ বিষয়ে তিনি কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। 
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শত-শত কৃষক অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]