জহুরুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা এলাকার মহিষাবাদুরিয়ায় অবস্থিত ইয়াদ আলী মন্ডল নূরাণী ও হাফেজিয়া মাদরাসায় এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০ ঘটিকায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান”। একই সঙ্গে মাদরাসার হেফজ বিভাগের সবক উদ্বোধন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় মোছাঃ মিথিলা আক্তার, নূরানী ২য় শ্রেণি থেকে সরিষাবাড়ী উপজেলায় ১ম স্থান অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এ কৃতিত্বের জন্য তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা, ক্রেস্ট ও একটি বাইসাইকেল উপহার প্রদান করা হয়।
এছাড়াও আরও ৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে এবং সাধারণ গ্রেডে ১২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
অন্যদিকে, ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২০২৫ সালে রাবেয়া জান্নাত জিদনী সারা দেশে ৩য় স্থান অধিকার করে প্রতিষ্ঠানটির জন্য গৌরব বয়ে আনে।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি ইউসুফ আল হোসাইনী, মোহতামিম, অত্র মাদরাসা।
এছাড়াও বক্তব্য দেন জনাব আসাদুজ্জামান, সভাপতি, মহিষাবাদুরিয়া বড় মসজিদ; জনাব মেহেদী হাসান চাঁন, চেয়ারম্যান, রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন; বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম, ইদ্রিস আলী চাঁন, হামিদ মিয়া, জনাব আনিসুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৬নং ভাটারা ইউনিয়ন পরিষদ, শাহিদুর রহমান (শহিদ), আলহাজ আঃ হালিম, শাহিনুল্লাহ ইসলাম, রোকন উদ্দিন এবং আজহার আলী রাজা।
অতিথিদের উপস্থিতিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মাদরাসা কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ