বাঁশখালীতে মাকে মারধর করায় ছেলে আটক, ৩ মাসের সাজা

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৫:৫০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৫:৫০:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাঁশখালীতে মাদকাসক্ত অবস্থায় মাকে মারধরের অভিযোগে ছেলেকে আটক করে ৩ মাসের সাজা দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন। শনিবার (১৮ এপ্রিল) এ সাজা দেওয়া হয়।

 
জানা যায়, বাঁশখালীর ছনুয়া ইউপির খুদুকখালী এলাকায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শহীদুল ইসলাম (২৭) তার মাকে মারধর করেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।


আটক শহীদুল ইসলাম ছনুয়া খুদুকখালীর মফিজুর রহমানের ছেলে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, মাদকবিরোধী কার্যক্রম ও সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]