কুড়িগ্রামের চিলমারীতে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার দাবি পরিবারের

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৫:২২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৫:২২:৫৭ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ইং ১০:০১ এএম. কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় দুই বছর বয়সের এক মেয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় ও পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায়। প্রাথমিকভাবে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন। নিহত শিশুর নাম মোছাঃ আয়শা খাতুন (২)। সে ওই এলাকার মোঃ আলমগীর হোসেনের মেয়ে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সকালে নিখোঁজ হয় শিশুটি পরে অনেক খোজাখুজির পর রাতে বাড়ির পাশের একটি জায়গায় খুঁজতে গিয়ে মেয়েটির মরদেহ পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে, দিনের বেলা হত্যা করে রাতে যখন বিদ্যুৎ চলে যায় ঠিক তখনি মরদেহ টি ফেলে রাখা হয়েছিল। মেয়ে মা মোছাঃ রাশেদা বেগম ও খালা জানান, মেয়ের মা শিশুটির মরদেহ পায়৷ তার দাবী পারিবারিক শত্রুতার জেরে মারা হয়েছে। দিনের বেলা অনেক খোজাখুজি করা হলেও পাওয়া যায় নাই। এশার পর আবার ওই জায়গায় খুজতে গেলে বাশের উপর মরদেহ দেখতে পায়। মেয়ের মা আগে দেখেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলম। তিনি বলেন, প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে, ময়না তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে৷

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]