গলাচিপায় বিদ্যুতের তারে জড়িয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৫:০৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৫:০৫:২৮ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের লাইনের তার সড়কে ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আসাদ উজ্জামান (৪৪) নামে গ্রামীন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় তার মোটরসাইকেলে থাকা আব্দুল জলিল গাজী গুরুতর আহত হন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বৌবাজার এলাকায় গলাচিপা-বদনাতলী সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আসাদ উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়নের গ্রামীন ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ওই ঘটনায় আহত গ্রামীণ ব্যাংক চরবিশ্বাস ইউনিয়ন শাখার সেকেন্ড ম্যানেজার মোহাম্মদ আব্দুল জলিল গাজী জানান, মোটরসাইকেলযোগে আমরা গলাচিপা থেকে চরবিশ্বাসের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে গলাচিপা-বদনাতলী রুটের বৌ বাজার এলাকায় পৌঁছলে সড়কের ওপর বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়ে থাকা তার আসাদুজ্জামানের শরীর স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। বিদ্যুতের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গিয়ে আহত হই। স্হানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল নোমান আহত আসাদ উজজামানকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোফায়েল জানান, খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। লাইন মেরামতের কাজ চলছে। গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো জিল্লুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]